অপারেশন সিঁদুর! কার্তিক আরিয়ানের চরম অ্যাকশনে কাঁপছে শত্রুপক্ষ

বার্তা ডেস্কঃ

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চোখধাঁধানো প্রত্যাঘাতের ঐতিহাসিক গল্প এবার রূপালী পর্দায় আসতে চলেছে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বহুল আলোচিত ছবি ‘অপারেশন সিঁদুর’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস টিনি ধিলোঁর লেখা বই ‘অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াজ ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান’ অবলম্বনে এই সিনেমাটি তৈরি করছেন পরিচালক। ভূষণ কুমার ও বিবেক অগ্নিহোত্রীর প্রযোজনায় তৈরি এই ছবিতে সাহসিকতা ও সুকৌশলে দেশের বীরত্বের গল্প তুলে ধরা হবে, যা ইতিমধ্যেই দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা তৈরি করেছে।

সম্প্রতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার ঝুলিতে আপাতত বেশ কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর শুটিং শুরুর আগে কার্তিক শিমিত আমিনের ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র কাজ শেষ করবেন, যা আগামী বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে। এছাড়া করণ জোহরের ‘নাগজিলা’ ও অনুরাগ বসুর ‘আশিকী ৩’ ছবিতেও তাঁকে দেখা যাবে। রাজনৈতিক প্রেক্ষাপটের বিতর্কিত ছবি তৈরিতে সফল বিবেক অগ্নিহোত্রী এবারও সত্য ঘটনা অবলম্বনে একটি টানটান উত্তেজনার গল্প দর্শকদের উপহার দিতে অঙ্গীকারবদ্ধ। ভারতীয় নারীদের আত্মত্যাগের বদলা ও দেশের প্রত্যাঘাতের কাহিনী নিয়ে তৈরি এই ছবিটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *