সাউথ সিটি আবাসনের ২৮ তলায় বিধ্বংসী আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি বাসিন্দাদের!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনের একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় শুক্রবার সকালে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল এলাকায়। এদিন সকালে আবাসনের ৩ নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় এবং ফায়ার ফাইটিং সিস্টেম সক্রিয় করার পাশাপাশি দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। ঘন কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় আবাসিকদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয় এবং বেশিরভাগ বাসিন্দা দ্রুত নিরাপদে নিচে নেমে আসেন।

প্রাথমিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এবং ভেতরে কেউ আটকে নেই বলেই দমকল সূত্রে জানানো হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটল, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও স্পষ্ট না হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ ও দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সিইএসসি (CESC)-র প্রতিনিধিরাও পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *