মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত! বিস্ফোরক অর্জুনের জবাবে ফুঁসে উঠল তৃণমূল

বার্তা ডেস্কঃ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর নজরদারি ও তাঁর প্রাণনাশের চক্রান্তের পেছনে সরাসরি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ তুললেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর সমস্ত গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখতে ১৮০ জনের একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করিয়েছেন অভিষেক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে ব্যারাকপুরে। রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে অর্জুন সিংহ বলেন, “আমাদের ডবল ইঞ্জিন সরকার রয়েছে এবং অভিষেক বেশিদিন বাইরে থাকতে পারবেন না, খুব তাড়াতাড়িই তাঁকে জেলে ঢোকানো হবে।”

অন্যদিকে, ব্যারাকপুরের বিজেপি নেতার এই গুরুত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব বলে স্রেফ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় অর্জুন সিংকে নিশানা করে পাল্টা তোপ দেগে জানান, ঘনঘন দলবদলকারী নেতার কথার কোনো ভিত্তি নেই। রাজনৈতিক স্বার্থে তৃণমূল কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন কাল্পনিক ও অসত্য অভিযোগ তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখা বা তাঁকে আক্রমণের চক্রান্ত করার মতো অলীক কাজ করার সময় অভিষেকের নেই বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *