করবা চৌথে প্রধানমন্ত্রীর জন্য কঙ্গনার পুজো, ভাইরাল ভিডিওর আসল সত্য ফাঁস!

বার্তা ডেস্কঃ

বৃহস্পতিবারে দেশের অন্য সেলেবদের মতো বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের একটি বিশেষ পুজোর ভিডিও সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছিল, করবা চৌথ উপলক্ষে স্বামীর পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ পুজো করেছেন অভিনেত্রী। ঐতিহ্যবাহী শাড়ি ও গয়নায় সেজে পুরোহিতের পাশে বসে তাঁর মোদি স্তুতি ও ফুল অর্পণের ভিডিওটি মূহূর্তেই নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে এই ভাইরাল দাবির নেপথ্যে রয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি তথ্য।

আসলে, করবা চৌথের সঙ্গে এই ভিডিওটির দূরতম কোনো সম্পর্ক নেই। এটি চলতি বছরের জুন মাসের একটি পুরোনো ভিডিও, যখন অভিনেত্রী রাজস্থানের যোধপুরে ঐতিহাসিক মন্দির দর্শনে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা চার হাজার চারশো দিন দায়িত্ব পালনের মাইলফলক স্পর্শ করার সাফল্য উপলক্ষে তিনি সেই সময় এই পুজো দিয়েছিলেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেছিলেন। পুরোনো সেই মন্দির দর্শনের ভিডিওটিই বর্তমানে বর্তমান উৎসবের মরশুমে নতুন করে বিভ্রান্তিকরভাবে ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *