দিল্লির বৈঠকে বড় চমক, গোরক্ষায় বাংলায় নামছে গোসেবা সংঘ!

বার্তা ডেস্কঃ

রাজ্যে গোহত্যা ও পাচার রুখতে দিল্লিতে বড়সড় বৈঠকে বসল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ভিএইচপি সভাপতি অলোক কুমারের উপস্থিতিতে রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গোসেবা সংঘের পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্বের সঙ্গে এই বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বাবান ঘোষসহ জেলা স্তরের একাধিক প্রতিনিধি। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় ছিল minority cell-এর নেতা ইকবাল ত্যাগী ও রিজওয়ান আনসারির উপস্থিতি, যা এই প্রতিরোধে সব সম্প্রদায়ের অংশগ্রহণের বার্তা দেয়। বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদের ‘গোমাতা স্মারক’ সম্মাননায় ভূষিত করা হয়।

সংগঠনসূত্রে জানা গিয়েছে, বাংলায় গোরক্ষার কাজকে আরও সংহত করতে শিগগিরই জেলায় জেলায় যৌথ ‘গোসেবা’ কর্মসূচি শুরু হবে। গো-শালাগুলোতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হচ্ছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়। এই দুই জেলায় ব্যাপক সচেতনতামূলক প্রচার অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, বাংলা জুড়ে নিজেদের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং পাচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই ভিএইচপি এই নীল নকশা তৈরি করেছে। দ্রুতই যৌথ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *