পাঞ্জাবিদের লড়াই শেখাতে আসবেন না! সমালোচকদের কড়া জবাব দিলজিতের

বার্তা ডেস্কঃ

যাবতীয় বিতর্ক ও ‘কাপুরুষ’ কটাক্ষকে পেছনে ফেলে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে ঝড় তুললেন জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। শুক্রবার রাতে বৃষ্টিস্নাত মঞ্চ থেকে নিজের সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি নিন্দুকদের কঠোর ভাষায় পালটা জবাব দেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অবস্থান ও আন্দোলন নিয়ে ওঠা নানা প্রশ্নের কড়া জবাব দিয়ে গায়ক মঞ্চে স্পষ্ট জানিয়ে দেন, পাঞ্জাবিদের আদর্শ ও লড়াইয়ের ইতিহাস নতুন করে শেখানোর প্রয়োজন নেই।

গত জুলাই মাসে দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র শিক্ষাদুর্নীতি বিরোধী অনশন আন্দোলনকে কেন্দ্র করে দিলজিতের মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছিল। বিক্ষোভ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে তিনি নিজেকে কেবল ‘শিল্পী’ বলে দাবি করায় একাংশ তাঁকে ‘কাপুরুষ’ বলে আক্রমণ করেন এবং তাঁর রাজনৈতিক ঝোঁক নিয়ে প্রশ্ন তোলেন। সেই সমালোচনার জবাব দিয়েই শুক্রবারের কনসার্টে দিলজিৎ বুক ঠুকে জানান যে, শত প্রতিকূলতার মুখেও পাঞ্জাবিরা আদর্শচ্যুত হন না এবং নিজেদের অধিকারের লড়াইয়ে তাঁরা সর্বদা অবিচল থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *