অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ৫ লক্ষ টাকার বিশেষ ঘোষণা!

বার্তা ডেস্কঃ

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবারগুলির আর্থিক সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সাম্প্রতিক এক নির্দেশিকা অনুযায়ী, ৬৫ বছর বা তার কম বয়সী কোনো কর্মী বা সহায়িকার কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে সরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থার অধীন আইসিডিএস প্রকল্পে কর্মরত কর্মীরাও এই সুবিধার আওতাভুক্ত হবেন।

রাজ্যের নারী, শিশু কল্যাণ ও সমাজকল্যাণ দফতরের বহন করা এই খরচের ক্ষেত্রে সরকারি কর্মীদের অনুরূপ নির্দেশিকা ও নিয়মাবলী প্রযোজ্য হবে। বিভিন্ন দায়িত্ব সামলানো এই কর্মীদের আকস্মিক মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট দূর করার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দফতরের পূর্বানুমোদন সাপেক্ষে নেওয়া এই কল্যাণমুখী পদক্ষেপে উপকৃত হবেন হাজার হাজার কর্মী ও তাঁদের পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *