ইউপি বিজেপিতে চরম কোন্দল, অমিত শাহের কড়া বার্তা কি পরিস্থিতি সামলাবে?

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ও কর্মীদের অসন্তোষ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে দলের শীর্ষ নেতৃত্ব। চব্বিশের লোকসভা ভোট এবং সাম্প্রতিক বিধান পরিষদ নির্বাচনে বারাণসী, লখনউয়ের মতো নিজেদের শক্ত ঘাঁটিতে ধাক্কা খাওয়ার পর দলীয় বিবাদ মেটাতে সরাসরি ময়দানে নেমেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লখনউয়ের হাইভোল্টেজ বৈঠকে কর্মীদের উদ্দেশে তিনি কড়া বার্তা দিয়ে সব ভেদাভেদ গোমতী নদীতে বিসর্জন দিয়ে কোমর বেঁধে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।

বিজেপি নেতৃত্বের মতে, ঠাকুর-ব্রাহ্মণ দ্বন্দ্ব এবং ওবিসি বনাম উচ্চবর্ণের অভ্যন্তরীণ সংঘাত দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। শীর্ষস্তরে দ্বন্দ্ব ও অসন্তোষের কথা পরোক্ষে মেনে নিয়ে শাহ স্পষ্ট জানান, দল জেতান কর্মীরাই, কোনো একক নেতা নন। এই ক্ষোভের মেঘ কাটিয়ে টানা তৃতীয়বার উত্তরপ্রদেশে পদ্ম ফোটানোর লক্ষ্য স্থির করেছে দল। ২০২৯-এর মেগা লড়াইয়ের আগে গো বলয়ের এই ভোট যে বিজেপির জন্য মর্যাদার লড়াই, তা শাহের এই কড়া পদক্ষেপেই প্রমাণিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *