মমতা-দীপকের সাক্ষাৎ কি রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে?
November 1, 2026
বার্তা ডেস্কঃ 
জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে যোগ দিতে দিল্লি গিয়েই সলতে পাকানো শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোট আরও শক্তিশালী করার ইঙ্গিত দিয়ে তাঁর সঙ্গে দেখা করে গেলেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আজ, শনিবার সন্ধ্যায় দিল্লির ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে মমতার সঙ্গে দেখা করলেন ‘ককরোচ’ দীপকে। ‘ককরোচ’দের কলকাতায় কর্মসূচির আমন্ত্রণ জানান মমতা।