নতুন পলিমার নোটের এক ঝলক!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) আগামী ২০২৭ সালের ১ এপ্রিল থেকে ১০ ও ২০ টাকার পলিমার নোটের একটি পাইলট প্রকল্প চালু করতে পারে। এই নোটগুলির আকার বর্তমান প্রচলিত নোটগুলির মতোই থাকবে। পলিমার নোটগুলি বর্তমানে প্রচলিত কাগজের নোটের পাশাপাশি বাজারে থাকবে। এই প্রকল্পের অংশ হিসেবে, পরীক্ষামূলকভাবে ১০ ও ২০ টাকার ১০০ কোটি করে পলিমার নোট বাজারে ছাড়া হবে বলে RBI সূত্রে জানা গিয়েছে।