নোয়েল টাটার বড় দাবি, বদলে যাবে টাটা গ্রুপের ভবিষ্যৎ!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ কাঠামো ও নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের মাঝেই সক্রিয় হয়ে উঠেছেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। আগামী ২৬ নভেম্বরের টাটা সন্সের বোর্ড বৈঠকে দুটি প্রধান বিষয় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। সূত্রের খবর, আরবিআই-এর (RBI) গত ১১ সেপ্টেম্বরের একটি চিঠি এবং টাটা ট্রাস্টসের অভ্যন্তরীণ পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব নিয়ে পর্ষদে পুঙ্খানুপুঙ্খ আলোচনা চান তিনি।