ফের ‘অন্নপূর্ণা’ আশ্বাস শুভেন্দুর!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
যারা প্রকৃত যোগ্য, তারা সবাই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা মাসিক অনুদান পাচ্ছেন বলে ফের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আশ্বাস দিলেন, আর যারা প্রকৃত যোগ্য অথচ এখনও টাকা পাননি, তাঁরাও পেয়ে যাবেন। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রকল্পের পরিষেবাও প্রকৃত যোগ্যরা পাবেন বলে ফের একবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।