ক্ষমতার দাপটে নেওয়া কাটমানি ফেরত! ব্যাকফুটে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান

বার্তা ডেস্কঃ

কোচবিহারের মারুগঞ্জ এলাকায় আবাস যোজনা ও ১০০ দিনের কাজের জব কার্ড পাইয়ে দেওয়ার নামে ক্ষমতার জোরে কাটমানি আদায় করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন কুমার রায়ের বিরুদ্ধে। রাজনৈতিক সমীকরণ বদলাতেই পাল্টে গেছে পরিস্থিতি। স্থানীয় বিজেপি নেতাদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৪৫ জন গ্রামবাসীকে সেই কাটমানির টাকা হাতে হাতে ফেরত দিতে বাধ্য হয়েছেন অভিযুক্ত ওই প্রাক্তন তৃণমূল প্রধান।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। অভিযোগ উঠেছে, জনপ্রতি ৫ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছিল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই দুর্নীতির নেপথ্যে একা ওই প্রাক্তন প্রধান নন, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে দলের আরও কতিপয় প্রভাবশালী নেতৃত্ব। যদিও এই ঘটনার পর শাসক দলের তরফ থেকে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *