শুভেন্দুর হুঙ্কার কি তবে ফাঁকা আওয়াজ, পাল্টা তোপ দাগলেন হামিদুল!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি নিয়ে পাল্টা মুখ খুললেন চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান। বললেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফেরায় মুখ্যমন্ত্রী (শুভেন্দু) আমার উপরে উৎপাত করছেন। ওঁকে আমার সম্পর্কে কেউ ভুল বুঝিয়েছেন। আমার বিরুদ্ধে কোনও মামলা, ফাইল নেই। জমি দখলও করিনি। আমায় গ্রেফতার করার ভয় দেখানো হচ্ছে। ফাইল থাকলে ফাইল খুলুন। আইনি লড়াই চলবে।’