রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ! নিরাপত্তার দায়িত্বে ৩,৫০০ পুলিশ

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকায় কারচুপি এবং ‘ভোট চুরি’-র অভিযোগ তুলে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে মহাসমাবেশের ডাক দিয়েছে বিরোধী দলগুলির জোট ‘ইন্ডিয়া’ মঞ্চ। এই মেগা সমাবেশ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের জোরালো দাবি জানাবেন বিরোধীরা।

আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে। সমাবেশ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে উঠেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ভিড় নিয়ন্ত্রণে রামলীলা ময়দান ও সংলগ্ন এলাকায় প্রায় সাড়ে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *