ভুটানে হিমবাহ হ্রদ ফাটার আতঙ্ক, ধেয়ে আসছে কি প্রলয়ংকরী বন্যা!

বার্তা ডেস্কঃ

ভুটানের সিনতাপু হিমবাহ হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে বিপুল জলরাশি বিকট শব্দে পাথর, মাটি ও গাছগাছালি ভাসিয়ে নীচে গাসা জেলার ‘মো চু’ নদীতে এসে পড়ে। এতে গাসা ও পুনাখা অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। সতর্কতা হিসেবে ভুটান প্রশাসন নদী তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গিয়েছে। ভারতে এই নদী ‘সংকোশ’ নামে পরিচিত হওয়ায় পশ্চিমবঙ্গ ও আসাম সরকারকেও সতর্ক করা হয়েছিল। তবে নদী অবরুদ্ধ হয়ে জল আটকে থাকায় ভারতের নদী অংশে জলস্তর আপাতত স্থিতিশীল রয়েছে।

তাকতসেমাথাং-এ পাহাড়ি কাঠ, পাথর ও মাটির কারণে নদীপথ অবরুদ্ধ হয়ে বিশাল কৃত্রিম জলাধার তৈরি হয়েছে। জল সম্পূর্ণ নীচে নামতে না পারায় এবং প্রাকৃতিক বাধা হঠাৎ সরে গেলে ফের প্লাবনের চরম ঝুঁকি থেকেই যাচ্ছে। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ভুটান ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি-র একটি বিশেষজ্ঞ দল আকাশপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। নদী উপত্যকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *