ভেঙে পড়লেন কল্যাণ, কান্নায় ভাসল চোখের জল!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্ধিপুজোয় মন্ত্রোচ্চারণের সময় আবেগপ্লুত হয়ে কেঁদে ফেললেন। রাজনৈতিক ময়দানের পরিচিত মেজাজের বাইরে এসে তাঁর এই চোখের জল দেবীমাহাত্ম্য ও গভীর আধ্যাত্মিক অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায়। তবে এই ছবি নতুন নয়। প্রতি বছর পুজোয় এই সন্ধিক্ষণের পুজোর সময় মায়ের কাছে আশীর্বাদ চাওয়ার সময় কেঁদে ফেলেন TMC MP। এবারও দেখা গেল সেই ছবি।