চোরবাগান কাণ্ডে তোলপাড়, কী এমন ঘটল?
November 1, 2026
বার্তা ডেস্কঃ
কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে ১৯ জনের মৃত্যুর পর এক্স-এ বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, পূজোর আয়োজকদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী যুক্ত এবং বিজেপির এক বিধায়ক বিজয় ওঝা এই পূজা কমিটির চেয়ারম্যান। দাবি এঁরাই এই ঘটনার মূলে, কারণ আগের কমিটিকে জোর করে হঠিয়ে এই অনভিজ্ঞরা পুজো করে। তার ফল এই ঘটনা। CM-এর পদত্যাগ দাবিও করছে তারা।