সোনারপুরে গৃহবধূর ওপর নারকীয় নির্যাতন, স্বামীকে মারধর করে গলায় ছুরি!

বার্তা ডেস্কঃ

সোনারপুর থানার সুভাষগ্রাম এলাকায় ফের এক ভয়াবহ ধর্ষণের ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার রাতে স্বামীর সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এক গৃহবধূ। গভীর রাতে দম্পতি যখন পাশের একটি বাড়িতে ঘুমাতে যাচ্ছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী অতর্কিত হামলা চালায়। প্রতিবাদ করায় স্বামীকে বেধড়ক মারধর করা হয় এবং নির্যাতিতার গলায় ছুরি ধরে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ভয়াবহ নির্যাতন চালানো হয়। খুনের হুমকি দিয়ে এই নারকীয় কাণ্ড ঘটানোর পর অভিযুক্তরা পালিয়ে যায়। পরে শনিবার সকালে নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বাকিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে সুভাষগ্রাম স্টেশন চত্বর ও আশপাশের এলাকা সমাজবিরোধীদের দখলে চলে যায়, যার ফলে তীব্র নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। উল্লেখ্য, এর আগেও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। এই নতুন ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *