বাংলার টেলিকম বাজারে ফের জিও-র জয়জয়কার!

বার্তা ডেস্কঃ

ভারতের টেলিকম বাজারে নিজেদের শীর্ষস্থান আরও পোক্ত করল রিলায়েন্স জিও। সেপ্টেম্বর মাসের গ্রাহক পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় স্তরের পাশাপাশি পশ্চিমবঙ্গেও দারুণ সাফল্য পেয়েছে সংস্থাটি। রাজ্যে ধারাবাহিকভাবে গ্রাহক সংখ্যা বাড়ছে জিও-র। সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার নতুন গ্রাহক নিজেদের নেটওয়ার্কে যুক্ত করেছেন। এর ফলে রাজ্যে সংস্থার মোট গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২ কোটি ৬৮ লক্ষ। অন্যদিকে, এই একই সময়ে গ্রাহক সংখ্যা কমেছে অন্য টেলিকম সংস্থাগুলির।

জিওর যখন গ্রাহক বাড়ছে, তখন ছবিটা বিপ্রতীপ প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির ক্ষেত্রে। সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গে ভারতী এয়ারটেলের গ্রাহক কমেছে প্রায় ৬ হাজার জন। পাশাপাশি, ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা কমেছে প্রায় ৮১ হাজার। রাজ্যের টেলিকম বাজারে এখন একচ্ছত্র আধিপত্য জিও-র। বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে জিও-র অংশীদারিত্ব বেড়ে দাঁড়িয়েছে ৪৫ শতাংশের বেশি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এয়ারটেলের বাজারের অংশীদারিত্ব ৩৩ শতাংশ। আর ভি-র অংশীদারিত্ব ১৬ শতাংশের কাছাকাছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *