রামলীলা ময়দানের মেগা সমাবেশ থেকে দূরত্ব কেন, কী লুকিয়ে সিজিপি?
November 1, 2026
বার্তা ডেস্কঃ
দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ‘ইন্ডিয়া’ জোটের মেগা সমাবেশে সরাসরি অংশ না নেওয়ার চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। তবে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়েছেন, ভোট চুরির অভিযোগ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলা এই আন্দোলনের প্রতি তাদের পূর্ণ নৈতিক সংহতি এবং সমর্থন বজায় থাকবে।
শনিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরই এই অবস্থান স্পষ্ট করেন অভিজিৎ। তিনি জানান, দলের স্বাধীন ও নিরপেক্ষ রাজনৈতিক পরিচয় বজায় রাখতেই সমাবেশে সরাসরি যোগ দেওয়া হচ্ছে না। এদিকে, ভোটার তালিকায় কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই সমাবেশে বিরোধী দলের হেভিওয়েট নেতারা উপস্থিত রয়েছেন।