অল্প বয়সেই চুলে পাক? ঘরোয়া উপায়েই ফিরে পান চুলের আসল রঙ!

বার্তা ডেস্কঃ

কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা বর্তমানে বেশ সাধারণ হয়ে উঠেছে। বংশগত কারণ, পুষ্টির অভাব কিংবা অনিয়মিত জীবনযাত্রার প্রভাবে কুড়ি বা ত্রিশের কোঠায় পৌঁছানোর আগেই অনেকের চুল সাদা হতে শুরু করে। এই সমস্যা ঢাকতে অনেকেই নিয়মিত হেয়ার কালার ব্যবহার করেন। তবে শুধুমাত্র পছন্দের রঙের শেড বেছে নিলেই চলবে না, চুল ও মাথার ত্বকের সুরক্ষার বিষয়টি মাথায় রাখাও সমান জরুরি।

চুল কত দ্রুত বাড়ছে এবং সাদা চুলের অবস্থান কোথায়, তার ওপর নির্ভর করে রঙের ব্যবহারের সময়সীমা। পুরো চুলে রং না করে কেবল নতুন গজানো গোড়ায় রুট টাচ-আপ করা যেতে পারে। রঙ কেনার আগে উপাদানের তালিকা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়া বা পিপিডি মুক্ত এবং প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ হেয়ার কালার ব্যবহার করলে চুল ও স্ক্যাল্প সুরক্ষিত থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *