ঠাকুরবাড়িতে জমজমাট ভোজ! মুখ্যমন্ত্রীর পাতে কী কী রাখলেন শান্তনু-পত্নী?

বার্তা ডেস্কঃ

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম বনগাঁর মতুয়া ঠাকুরবাড়িতে পা রাখলেন শুভেন্দু অধিকারী। মতুয়া গোঁসাই মহাসঙ্ঘের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই সফরের রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ঠাকুরবাড়ির দুপুরের মেগা মেনু। বিশেষ অতিথিকে আপ্যায়নে কোনও ত্রুটি রাখছেন না কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী তথা বিধায়ক সোমা ঠাকুর।

ভোর সাড়ে ৫টা থেকে হেঁশেলে নেমে পড়ে নিজেই সব রান্নার তদারকি করেছেন সোমা ঠাকুর। মুখ্যমন্ত্রীর পছন্দকে প্রাধান্য দিয়ে পাতে রাখা হয়েছে বেগুন ও উচ্ছে ভাজা, সবজি ডাল, চিংড়ির পিঠে এবং সুস্বাদু চিংড়ির মালাইকারি। আমিষের তালিকায় আরও থাকছে পমফ্রেট মাছ, ইলিশ মাছ ভাজা ও ইলিশ ভাপা, পাশাপাশি মুরগির মাংস এবং মাটন। সবশেষে রয়েছে ঐতিহ্যবাহী চাটনি। তবে কড়া নিরাপত্তার কারণে সুরক্ষা পরীক্ষা পেরিয়েই এই বিশেষ খাবার মুখ্যমন্ত্রীর পাতে পড়বে বলে জানিয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *