নভেম্বরে ব্যাংকিং কাজ আটকে যাবে? দেখে নিন ১৬ দিনের ছুটির তালিকা!
বার্তা ডেস্কঃ
নভেম্বর মাসে দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো এবং গুরু নানক জয়ন্তীসহ একাধিক বড় উৎসব রয়েছে। এই উৎসব উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। এছাড়া মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং চারটি রবিবারের নির্ধারিত ছুটিও এর অন্তর্ভুক্ত রয়েছে। তবে সব ছুটি সারা দেশে একসাথে প্রযোজ্য হবে না, নির্দিষ্ট রাজ্য ও আঞ্চলিক উৎসবের ভিত্তিতে পৃথক ছুটির দিন নির্ধারিত হবে।
টাকা লেনদেনের প্রয়োজন হলে ছুটির দিনেও গ্রাহকদের জন্য অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। এটিএম, ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সমস্ত ডিজিটাল লেনদেন স্বাভাবিকভাবেই করা যাবে। কিন্তু চেক ক্লিয়ারেন্স বা শাখা কেন্দ্রিক জরুরি কাজ ছুটির দিনে সম্ভব হবে না। তাই হয়রানি এড়াতে ব্যাঙ্কে যাওয়ার আগে নিজ এলাকার ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি।