লক্ষ লক্ষ নাগরিকের ভোটাধিকার হরণ কেন স্বেচ্ছাচারিতা? সুপ্রিম কোর্টের কড়া বার্তা!
November 2, 2026
বার্তা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। রবিবার হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, কোনো প্রক্রিয়ার ফলে যদি লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক তাঁদের ভোটাধিকার হারান, তবে সেই প্রক্রিয়াটি স্বভাবগতভাবেই স্বেচ্ছাচারী।
বিচারপতি ভুঁইয়া স্পষ্ট জানিয়ে দেন, গণতান্ত্রিক দেশে নাগরিকদের মৌলিক ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার মতো পদক্ষেপকে অন্য কোনো প্রসঙ্গ বা যুক্তি টেনে এনে সঙ্গত বলে প্রমাণ করা সম্ভব নয়। সম্প্রতি দেশে চলতে থাকা SIR প্রক্রিয়া ঘিরে বিতর্ক ও রাজনৈতিক তরজার মাঝেই সর্বোচ্চ আদালতের বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।