দলবদল নিয়ে কুণালের নিশানায় কোয়েল, টলিপাড়ায় শোরগোল!
বার্তা ডেস্কঃ
একঝলক ডেস্ক:
পশ্চিমবঙ্গের রাজনীতির অলিন্দে তারকাদের দলবদল নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক ও তাঁর বাবা প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। একদা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হওয়া কোয়েল পরবর্তীতে ইস্তফা দিয়ে বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হয়েছেন। এই দলবদলকে কেন্দ্র করেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতা ও বিধায়ক কুণাল ঘোষ। ক্ষমতার পরিবর্তনের পরপরই মল্লিক পরিবারের এই পদক্ষেপে তাঁদের আত্মসম্মান ও রাজনৈতিক অবস্থানের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিককে একহাত নিয়ে বলেন, তাঁরা নিজেদের সম্মানের প্রতি একেবারেই সুবিচার করেননি। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েলকে রাজনীতিতে এনে সাংসদ করেছিলেন এবং রঞ্জিত মল্লিককে কলকাতার শেরিফ পদে বসিয়েছিলেন। কিন্তু ক্ষমতা বদলাতেই তাঁদের অবস্থান পরিবর্তন হওয়ায় তিনি ক্ষোভ উগড়ে দেন। একইসঙ্গে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন সিদ্ধান্তের প্রতিও আক্ষেপপ্রকাশ করে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, এমন মনোভাবাপন্ন মানুষদের কেন দলে স্থান দেওয়া হয়েছিল?