বাম আইনজীবীর ওপর হামলা! রাজনৈতিক বিভেদ ভুলে কাকে রুখতে বড় বার্তা দিলেন মমতা?
বার্তা ডেস্কঃ
একঝলক ডেস্ক:
পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য তথা বাম আইনজীবী শামিম আহমেদের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবং থানার কাছে ঘটে যাওয়া এই ঘটনার পাশাপাশি অভিযোগপত্র বদলানোর চাপ এবং সাম্প্রতিক ব্যাঙ্কশাল ও বারুইপুর আদালতের আইনজীবীদের ওপর হামলার কঠোর নিন্দা জানান তিনি। রাজনৈতিক হিংসা ও আতঙ্কের পরিবেশ তৈরি করে রাজ্যে ‘জঙ্গলরাজ’ চালানোর চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মমতা স্পষ্ট জানান, আইনের শাসন প্রতিষ্ঠাই মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপে শামিম নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন।
রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, প্রতিটি আইনজীবীর ভয়মুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের অধিকার রয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সাথে বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ধরনের অত্যাচারের অভিযোগ তুলে তিনি প্রশাসনকে আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন। সম্প্রতি গড়বেতাসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষের পর আক্রান্ত বাম কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে কলকাতা হাইকোর্ট ও মেদিনীপুর আদালতের আইনজীবীরা পরিদর্শনে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় যুক্ত সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর ও নিরপেক্ষ আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তিনি।