৫২ বছরেও মালাইকার চিরসবুজ ফিটনেসের গোপন রহস্য কী?

বার্তা ডেস্কঃ

একঝলক ডেস্ক:

ফিটনেসের দিক থেকে ৫২ বছর বয়সেও সবাইকে তাক লাগিয়ে দেন মালাইকা আরোরা। তবে অনেকেই যা ভাবেন, মালাইকার ডায়েট কিন্তু তেমনটা নয়। সম্প্রতি অভিনেত্রী জানান, স্যালাড খাওয়া তাঁর একেবারেই পছন্দ নয়, কারণ এতে শুধু ‘হাওয়া খাওয়া’র অনুভূতি হয়। নিজেকে ফিট রাখতে তিনি কোনো সময়ের খাবার বাদ দেন না, বরং বাড়িতে তৈরি সহজ-সরল খাবারের ওপরই ভরসা রাখেন। বিশেষ করে দুপুরের খাবারে ভাত, ডাল ও সবজি খাওয়া তাঁর নিত্যদিনের অভ্যাস। ফিট থাকতে ডায়েট থেকে কার্বোহাইড্রেট সম্পূর্ণ বাদ দেওয়ার নিয়মে তিনি বিশ্বাস করেন না।

পুষ্টিবিদদের মতে, সুস্থ থাকার জন্য স্যালাড খাওয়া একেবারেই বাধ্যতামূলক নয়, রান্না করা ডাল-ভাত এবং অন্যান্য পুষ্টিকর খাবার থেকেও প্রয়োজনীয় ফাইবার ও ভিটামিন পাওয়া সম্ভব। মালাইকার মতে, কঠোর ডায়েটের চেয়ে নিজের পছন্দের খাবারের সঙ্গে পুষ্টির সঠিক ভারসাম্য রক্ষা করাই আসল। প্রতিটি মানুষের বয়স ও শারীরিক প্রয়োজন অনুযায়ী খাদ্যাভ্যাস আলাদা হয়, তাই যেকোনো ডায়েট অনুসরণের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *