পরকীয়ার বলি জোড়া প্রাণ, প্রেমিকের পর আত্মঘাতী প্রেমিকাও!

বার্তা ডেস্কঃ

একঝলক ডেস্ক:

বিবাহবহির্ভূত সম্পর্ক এবং চরম পারিবারিক অশান্তির নির্মম পরিণতি দেখল হুগলির কোন্নগর। পরকীয়া সম্পর্কের জটিলতা সহ্য করতে না পেরে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করলেন এক যুবক ও যুবতী। মৃতদের নাম সঙ্গীতা সাউ এবং সন্দীপ গুপ্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে বিয়ে হওয়া সঙ্গীতার সঙ্গে মাস ছয়েক আগে সামাজিক মাধ্যমে পরিচয় হয় টোটো চালক সন্দীপের। ক্রমে তাঁদের সম্পর্ক গাঢ় হয়ে উঠলে দম্পতির মধ্যে অশান্তি চরমে পৌঁছায়। গত দু’মাস ধরে বাপের বাড়িতে থাকা সঙ্গীতা সম্প্রতি সন্দীপের সঙ্গে বাইরে বেরিয়ে ভোরে ফিরলে দুই পরিবারের গোলমাল ভয়াবহ আকার ধারণ করে।

এই চরম মানসিক টানাপোড়েন ও পারিবারিক চাপ সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবার কোন্নগর রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সন্দীপ। পরে বেলুর জিআরপি তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। প্রেমিকের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন বিবাহিতা সঙ্গীতাও। এর পর শনিবার দুপুরে বাপের বাড়ির দোতলার ঘরে ফাঁসি দিয়ে নিজের জীবন শেষ করেন তিনি। পরপর দুইজনের এমন মর্মান্তিক পরিণতিতে সমগ্র এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *