পশ্চিমবঙ্গ সরকারের বড় সিদ্ধান্ত: জেনে নিন এক ঝলকে!
November 3, 2026
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ পুলিশের পড়ে থাকা প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য সরকার। বাংলায় আরও ২৯টি নতুন মহিলা থানা তৈরি হবে। চলতি বছর রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে প্রতি মহকুমায় মহিলা থানা গঠনের কথা ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা মতো গত ৩০ অক্টোবর জারি হয়েছে বিজ্ঞপ্তি। এরপরই মহিলা থানা তৈরির প্রক্রিয়া শুরু করে দিল স্বরাষ্ট্র দফতর। TMC সরকারের সময় একেবারে গোড়ার দিকেই রাজ্যে আরও বেশি মহিলা থানার প্রস্তাব দেয় পুলিশ।