দীপাবলিতে চা শ্রমিকদের মুখে হাসি, বাড়তি চাল ও নগদ উপহারের ঘোষণা!
বার্তা ডেস্কঃ
উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের জন্য দীপাবলির মরশুমে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে উন্নয়নের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি শ্রমিকদের জন্য বিশেষ সুবিধার কথা জানান তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চা বাগানের শ্রমিকদের এবার থেকে ৩৫ কেজির পরিবর্তে ৫০ কেজি চাল দেওয়ার বিষয়ে রাজ্য সরকার ভাবনাচিন্তা করছে। এই পরিকল্পনা চূড়ান্ত হলে সকল রেশন সুবিধাভোগীরা এই বাড়তি চাল পাবেন। চালের পাশাপাশি শ্রমিকদের জন্য ৫,০০০ টাকা নগদ দেওয়ার সুবিধাও নিশ্চিত করা হচ্ছে।
একইসঙ্গে উত্তরবঙ্গের দীর্ঘদিনের সমস্যা হিসেবে পরিচিত বন্ধ চা বাগানগুলি দ্রুত পুনরায় চালু করার ওপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি শ্রমমন্ত্রী অর্জুন সিংকে নির্দেশ দেন যেন বন্ধ বাগানগুলি খোলার বিষয়টি অগ্রাধিকারের সাথে দেখা হয়। শ্রমিকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের জব কার্ড রেডি রাখতে, কারণ খুব শীঘ্রই কাজ শুরু হবে। পাশাপাশি ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা’র অধীনে সমস্ত সুবিধা পৌঁছানোর আশ্বাসও দেওয়া হয় এই বৈঠক থেকে।