মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ! এক ঝলকে জেনে নিন জরুরি তথ্য

বার্তা ডেস্কঃ

মাধ্যমিকের প্রতিটি বিষয়ের টেস্টের প্রশ্ন তৈরি করে, স্কুলগুলিকে সেই প্রশ্নপত্র টেস্টের পরেই পর্ষদে পাঠাতে হবে। এমনই নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। তারা জানিয়েছে, পাঠ্যক্রমের ভিতর থেকেই প্রশ্ন তৈরি করতে হবে। এমন কোনও বিতর্কিত প্রশ্ন করা যাবে না, যা পর্ষদের বা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে। প্রতিটি বিষয়ের প্রশ্ন সেই বিষয়ের শিক্ষকরাই করবেন। প্রশ্ন নিয়ে কোনও রকম বিতর্ক তৈরি হলে তার দায় প্রধান শিক্ষকের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *