রাজ্যের শিক্ষায় ইতিহাস গড়তে আসছে বৈদিক গণিত ও চাণক্য নীতি!

বার্তা ডেস্কঃ

বাংলার উচ্চশিক্ষাব্যবস্থায় আসতে চলেছে এক আমূল পরিবর্তন। জাতীয় শিক্ষানীতি (NEP 2020) পুরোপুরি অনুসরণ করে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সিলেবাসে যুক্ত করা হচ্ছে প্রাচীন ঐতিহ্য ও শাস্ত্রীয় নীতি। নতুন এই ব্যবস্থার অধীনে রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে চাণক্য নীতি এবং পঠনপাঠনে জায়গা করে নিচ্ছে প্রাচীন বৈদিক গণিত। ইউজিসির প্রাক্তন চেয়ারপার্সন অধ্যাপক এম জগদীশ কুমারের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টাস্ক ফোর্স ইতিমধ্যেই এই রূপরেখা তৈরিতে কাজ শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’-এর আদলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কল্যাণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা টাস্ক ফোর্সের সদস্য কল্লোল পাল জানিয়েছেন, বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীন ও শাস্ত্রীয় নীতিগুলিকে আধুনিক সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে এই পরিবর্তনের মিশ্র প্রতিক্রিয়াও মিলেছে শিক্ষামহলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী একে ঐতিহ্যের পুনরুদ্ধার হিসেবে সাধুবাদ জানালেও, অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়ের মতে আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারসাম্য বজায় রাখাও জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *