দীপাবলির আগে বড় সাফল্য, হাওড়ায় হাতেনাতে ধরা পড়ল ২ জঙ্গি!

বার্তা ডেস্কঃ

আসন্ন দীপাবলি ও ছট পুজোর মরশুমকে সামনে রেখে হাওড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপুল পরিমাণ বেআইনি বাজি পাচারের একটি বড় ছক ভেস্তে দিল গোলবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার পুলিশ আধিকারিকরা সেখানে বিশেষ অভিযান চালান। তল্লাশির সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা কোনো বৈধ লাইসেন্স বা নথি দেখাতে পারেননি। এরপরই লাড্ডু শংকর ও হরিদাস দেবনাথ নামের ওই দু’জনকে বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি।

উদ্ধার হওয়া এই বিপুল বাজি ঠিক কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, কোথা থেকেই বা সেগুলি নিয়ে আসা হয়েছিল এবং এর নেপথ্যে অন্য কোনো ভিনরাজ্যের যোগ বা কোনো চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, উৎসবের মরশুমে পরিবেশবান্ধব বা সবুজ বাজি ছাড়া অন্য যেকোনো ধরনের অবৈধ বাজি বিক্রি ও মজুত করার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বেআইনি বাজির কারবার রুখতে রাজ্যজুড়ে কড়া নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর কোনো নেটওয়ার্কের সন্ধান চালাচ্ছে তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *