রাজ-শুভশ্রীর পার্টিতে ৭ তলার বিশাল কেক, দেব কোথায়?

বার্তা ডেস্কঃ

শুভশ্রীর জন্মদিনে এক ফ্রেমে ধরা দিল তারকা দম্পতি রাজ-শুভশ্রী, যা টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। রাজ চক্রবর্তীকে পাশে রেখে অফ শোল্ডার কালো পোশাকে জমকালো আয়োজনে সাত তলা কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী। বিশেষ এই কেকটি সাজানো হয়েছিল দেব-শুভশ্রীর জনপ্রিয় সিনেমা ‘চ্যালেঞ্জ’, ‘রোমিও’ এবং সাম্প্রতিক কামব্যাক ছবি ‘দেসু’-র পোস্টারের আদলে। এই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তমহলে শুরু হয়েছে নানা জল্পনা।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের একাংশ পুরোনো স্মৃতি রোমন্থন করে প্রশ্ন তুলেছেন, জুটির এই বিশেষ মুহূর্তে দেব কেন অনুপস্থিত ছিলেন? অন্যদিকে, রাজ-শুভশ্রীর অটুট বন্ধন দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। বিচ্ছেদের সব গুঞ্জনকে উড়িয়ে রাজের পাশে শুভশ্রীর এমন উচ্ছ্বসিত উপস্থিতি এবং কেক কাটার এই জমজমাট আয়োজন এখন বিনোদন জগতের অন্যতম চর্চিত বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *