আধার ছাড়াই সরকারি টাকা! ভোটার কার্ড আর বায়োমেট্রিকেই মিলবে সুবিধা?

বার্তা ডেস্কঃ

সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন। এবার থেকে আর আধার কার্ড নয়, বরং ভোটার কার্ড এবং বায়োমেট্রিকের মাধ্যমেই সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্র। সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক জাতীয় কর্মশালায় অংশ নিয়ে এই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। মন্ত্রীর মতে, দেশের বিভিন্ন প্রান্তে যত্রতত্র সহজে আধার কার্ড তৈরি হওয়ায় জালিয়াতির ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এই অনিয়ম ও জালিয়াতিতে কার্যকরভাবে রাশ টানতেই আধারের ওপর নির্ভরতা কমিয়ে ভোটার কার্ড ও বায়োমেট্রিক পদ্ধতিকে প্রাধান্য দেওয়ার কথা ভাবছে সরকার।

উল্লেখ্য, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের নিজস্ব কিছু প্রকল্পের টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছয় না। তবে পিএম কিষাণ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প এবং জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ স্কিমগুলিতে সরাসরি সুবিধা প্রদান করা হয়। যদিও ঠিক কোন কোন সরকারি প্রকল্পের ক্ষেত্রে আধারের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিকের নতুন এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে এবং কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা করা হয়নি। প্রশাসনের এই সম্ভাব্য পদক্ষেপ সাধারণ মানুষের সুবিধা এবং সুরক্ষাকে আরও সুনিশ্চিত করবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *