অগ্নিবীরদের চাকরির মেয়াদ ও বেতন বাড়াল কেন্দ্র, জানুন বিস্তারিত!
বার্তা ডেস্কঃ
প্রকৃত নিয়ন্ত্রণরেখা এবং পশ্চিম সীমান্তে চলমান পরিস্থিতির মাঝে দেশের সামরিক শক্তি আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। সেনার তিন বাহিনীর পর্যালোচনার পর চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এনএস রাজা সুব্রমণি ঘোষণা করেছেন, অগ্নিবীরদের চাকরির মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পর এই পদক্ষেপকে একটি ‘ঐতিহাসিক দিন’ বলে ব্যাখ্যা করা হয়েছে। ২০২২ সালের প্রথম ব্যাচের যে ৭৫ শতাংশ অগ্নিবীরের মেয়াদ চলতি বছরেই শেষ হওয়ার কথা ছিল, তাঁরা এই বাড়তি সুবিধা পাবেন।
অতিরিক্ত মেয়াদের প্রথম বছরে অগ্নিবীররা প্রতি মাসে ৪৩,৫০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৪৭,০০০ টাকা বেতন পাবেন। ছয় বছরের চুক্তিভিত্তিক পরিষেবা শেষে তাঁরা পুনরায় যোগ্যতা ও মেধার ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ীভাবে যোগদানের আবেদন করার সুযোগ পাবেন। সেনাপ্রধান জানান, আধুনিক যুদ্ধের পরিবর্তিত প্রেক্ষাপট, প্রযুক্তির বিকাশ এবং সেনার যুবশক্তিকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি বাহিনীর অস্ত্র ও প্রযুক্তিগত সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে।