মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ কি তবে ডেমোক্র্যাটদের হাতে?
বার্তা ডেস্কঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেলেন ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে রিপাবলিকানরা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্কিন কংগ্রেসের দুই কক্ষ—হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটের নিয়ন্ত্রণ হাতছাড়া হতে চলেছে রিপাবলিকান পার্টির।
দীর্ঘদিন রিপাবলিকানদের দখলে থাকা কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটিক পার্টির দিকে ঝুঁকে পড়ায় ট্রাম্প প্রশাসনের জন্য আগামী দিনগুলোতে নীতি নির্ধারণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল বর্তমান সরকারের প্রতি ভোটারদের অনাস্থারই বহিঃপ্রকাশ।
নির্বাচনী ফলাফলের এই ধারা অব্যাহত থাকলে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নির্বাচনী পরিস্থিতির এই নাটকীয় পরিবর্তনের খবর পাওয়া গেছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী।