ঘুষের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিল কেরল সরকার!
November 5, 2026
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রায় কুড়ি বছর আগের একটি ঘুষ চাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিল কেরল সরকার। ২০০৬ সালে তিনি কেরলের পূর্ত দফতরের সচিব থাকাকালীন বিল পাশ করানোর বিনিময়ে দুই কোটি টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন ঠিকাদার সাজন। এক মালয়েশীয় ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনার সঙ্গেও এই বিষয়টি জড়িত রয়েছে বলে দাবি করা হয়েছে।
কংগ্রেস নেতৃত্ব ও ঠিকাদারের নতুন অভিযোগের ভিত্তিতে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন ব্যুরোকে পুরনো নথি ও সাক্ষীদের বয়ান খতিয়ে দেখার অনুমতি দেওয়া হয়েছে। তবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা এই ঘুষ চাওয়ার অভিযোগ এখনও প্রমাণিত হয়নি এবং তিনি বা নির্বাচন কমিশন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।