মার্কিন নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, অভিজিৎ দিপকের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
মার্কিন মিড-টার্ম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ার পর ভারতের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্স হ্যান্ডেলে শ্লেষাত্মক মন্তব্য করে লিখেছেন, জ্ঞানেশ কুমার থাকলে ট্রাম্পের এই অবস্থা হতো না। ভারতের নির্বাচন কমিশন ও সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের চলমান প্রতিবাদের প্রেক্ষাপটেই এই তীক্ষ্ণ কটাক্ষ করা হয়েছে।
মূল্যবৃদ্ধি, অভিবাসন নীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধজনিত ক্ষোভের জেরে মার্কিন ভোটাররা ডেমোক্র্যাটদের পক্ষে রায় দেওয়ায় হাউস ও সেনেটে নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্প শিবির। পরাজয় স্বীকার করে ট্রাম্প বিজয়ী ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে, ট্রাম্পের এই বিপর্যয়ে তেহরান আমেরিকার জনগণকে সাধুবাদ জানিয়ে ওয়াশিংটনকে কঠোর সতর্কবার্তা দিয়েছে।