মিডটার্মে ট্রাম্পের হারের নেপথ্যে যুদ্ধ, বিস্ফোরক স্বীকারোক্তি জেডি ভ্যান্সের!

বার্তা ডেস্কঃ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের বিপর্যয় এবং কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়ের পেছনে যুদ্ধ ও অভ্যন্তরীণ অসন্তোষকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ দেওয়া একটি দীর্ঘ বিবৃতিতে তিনি স্বীকার করেন, ইরানের সঙ্গে সংঘাত এবং ইজরায়েলের প্রতি মার্কিন নীতিই এই পরাজয়ের জন্য দায়ী। ভ্যান্স স্পষ্ট জানান, সমর্থকদের ভোটকেন্দ্রে না আসা হারের প্রধান কারণ নয়। বরং ২০২৪ সালে যাঁরা ট্রাম্প-ভ্যান্স জুটিকে ভোট দিয়েছিলেন, তাঁদের একটি বড় অংশই এ বার প্রশাসনের নীতির প্রতিবাদে ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দিয়েছেন।

অভ্যন্তরীণ রাজনৈতিক সমীক্ষার প্রসঙ্গ টেনে ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইরানের সঙ্গে যুদ্ধের পাশাপাশি জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বাস্তবায়ন এবং ইজরায়েল নীতি নিয়ে ভোটারদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছিল। ফ্লোরিডার মতো রাজ্যে রিপাবলিকানদের আধিপত্য সত্ত্বেও সেখানে ভোট সুইং বা দল বদলের ঘটনা তার স্পষ্ট প্রমাণ। মার্কিন ইতিহাসে এই প্রথম ট্রাম্প প্রশাসনের এত উচ্চপদস্থ আধিকারিক খোলামেলাভাবে হারের দায় স্বীকার করলেন। ডেমোক্র্যাটরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সেনেট দখল করায় ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর প্রশাসনিক সিদ্ধান্ত ও তদন্তের ক্ষেত্রে চরম চ্যালেঞ্জ ও জবাবদিহির মুখে পড়তে হবে মার্কিন প্রেসিডেন্টকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *