হাওড়ায় বন্দুকের মুখে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, লুঠ সর্বস্ব!

বার্তা ডেস্কঃ

বুধবার রাতে হাওড়ার সাঁকরাইলে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। দোকান বন্ধের সময় তিন সদস্যের এক দুষ্কৃতী দল অতর্কিতে হানা দিয়ে মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে এবং মুখ চেপে ধরে নির্মমভাবে মারধর চালায়। অল্প সময়ের মধ্যে কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না লুট করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহত দোকান মালিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গোটা এই চাঞ্চল্যকর ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা ফুটেজ খতিয়ে দেখছেন এবং দুষ্কৃতীদের যাতায়াতের রুট ও পূর্বপরিকল্পনা নিয়ে খোঁজখবর নিচ্ছেন। এঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না, তা জানতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *