ঋতব্রতসহ ১০ বিধায়কের মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের!

বার্তা ডেস্কঃ

তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা দলত্যাগ বিরোধী মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ দশ জন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা এই মামলাটি শীর্ষ আদালত পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়াই সবচেয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ এবং সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চকে দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে হবে।

প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হলেও বিধানসভার স্পিকারের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ না করায় মামলাকারী পক্ষ সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে গত সেপ্টেম্বর মাসেও আদালত আগামী ৭ অক্টোবরের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরও কোনও পদক্ষেপ না হওয়ায় মামলাকারী ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হন, যা আজ সুপ্রিম কোর্ট হাইকোর্টে স্থানান্তরিত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *