বিশাল বিনিয়োগে জিন্দাল গোষ্ঠী, রাজ্যে ফিরছে হাজারো কর্মসংস্থান!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন JSW গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দাল। এই বৈঠকে বিদ্যুৎ, ইস্পাত, সিমেন্ট, বন্দর এবং বিদ্যুৎ পরিকাঠামোসহ বিভিন্ন উদীয়মান ক্ষেত্রে প্রায় ৫০,০০০ কোটি টাকার বিপুল বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে প্রায় ৪০,০০০ কোটি টাকা শুধুমাত্র বিদ্যুৎ খাতে এবং বাকি ১০,০০০ কোটি টাকা অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী জানান, আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের সালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো সম্পন্ন হতে চলেছে।

শিল্পায়নের পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) আওতায় রাজ্যের সামাজিক পরিকাঠামো উন্নয়নেও এগিয়ে এসেছে জিন্দাল গোষ্ঠী। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো সংস্কারের মাধ্যমে সেখানে একটি আধুনিক হার্ট ইউনিট এবং বিশেষ নিউনেটাল কেয়ার ইউনিট (SNCU) স্থাপন করা হবে, যা উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে। এছাড়াও রাজ্যের প্রাচীন মন্দিরগুলির সংস্কারে উদ্যোগ নেবে সংস্থাটি। সব মিলিয়ে, নতুন শিল্পনীতি ঘোষণার প্রাক্কালে সজ্জন জিন্দালের এই ইতিবাচক পদক্ষেপ ও ঐতিহাসিক বিনিয়োগ সিদ্ধান্ত বাংলায় নতুন কর্মসংস্থান এবং পরিকাঠামোগত পরিবর্তনের উজ্জ্বল বার্তা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *