রক্তক্ষয়ী অতীতের শিক্ষা! নতুন জমি নীতিতে বাম-তৃণমূলকে তোপ শুভেন্দুর
বার্তা ডেস্কঃ
ইকো পার্কে বিনিয়োগ প্রসারনীতি অনুষ্ঠানে রাজ্যে নতুন শিল্পনীতির কথা ঘোষণা করে কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, তোলাবাজি ও সিন্ডিকেটরাজ বন্ধ করে রাজ্যে অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে এবং পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রতিটি জেলাকে শিল্পের হাতিয়ার করা হবে। পাশাপাশি, নন্দীগ্রাম ও সিঙ্গুরের রক্তাক্ত ইতিহাসের প্রসঙ্গ টেনে বাম ও তৃণমূল জমানাকে একযোগে আক্রমণ করেছেন তিনি।
নতুন জমি অধিগ্রহণ নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, জোর করে নয়, বরং সরাসরি জমিদাতাদের সঙ্গে আলোচনা করে এবং বাজারদরের বেশি মূল্য দিয়ে জমি কিনে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করবে সরকার। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও গুজরাটের নীতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে আগের জমানার শিল্প খরা ও কাটমানির সংস্কৃতিকে বিঁধে শিল্পপতিদের ভয় দূর করে রাজ্যে লগ্নির আহ্বান জানান শুভেন্দু।