গঙ্গার জলবন্টন নিয়ে বড় মোড়, বাংলাদেশের জন্য কড়া শর্ত মোদি সরকারের!
November 6, 2026
বার্তা ডেস্কঃ
আসন্ন আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে ১৯৯৬ সালের ঐতিহাসিক গঙ্গা জলবন্টন চুক্তির। এই প্রেক্ষাপটে পুরনো চুক্তি কেবল নবীকরণ না করে, বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গ ও বিহারের ক্রমবর্ধমান পানীয় জল, সেচ ও শিল্পক্ষেত্রের চাহিদাকে প্রাধান্য দিয়ে নতুন শর্ত সংযোজনের পথে হাঁটছে নয়াদিল্লি। ফারাক্কা সংলগ্ন অঞ্চলে পলি জমার সমস্যা এবং জলবায়ুর পরিবর্তনকেও গুরুত্ব দিচ্ছে ভারত।
অন্যদিকে, ঢাকা আগের মতোই শুষ্ক মরসুমে সুনির্দিষ্ট জলবন্টনের নিশ্চয়তা এবং ১৯৭৭ সালের চুক্তির ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। দুই দেশই নিজ নিজ অর্থনৈতিক ও ভৌগোলিক স্বার্থকে সামনে রেখে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান স্পষ্ট করায়, আগামী দিনে গঙ্গা চুক্তি রূপায়ণে দ্বিপাক্ষিক সম্পর্কে কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়।