১০ লক্ষ টাকা লেনদেনে বড় ছাড়, রেজার্স ব্যাঙ্কের সিদ্ধান্তে খুশি গ্রাহকরা!
November 6, 2026
বার্তা ডেস্কঃ
বিদেশি মুদ্রায় রফতানি ও আমদানির নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট বিধিতে সংশোধন করে ছোট পরিষেবা রফতানিকারক ও আমদানিকারকদের প্রশাসনিক জটিলতা অনেকটাই কমানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১০ লক্ষ টাকা বা তার সমপরিমাণ বিদেশি মুদ্রার কম লেনদেনের ক্ষেত্রে রফতানি ঘোষণা ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া এবং আমদানির ক্ষেত্রে তথ্য নথিভুক্ত করার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাঙ্কের এই পদক্ষেপে ছোট ব্যবসায়ী ও পরিষেবা প্রদানকারীরা বিশেষভাবে উপকৃত হবেন। ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই সংশোধিত নিয়মের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ছোট অঙ্কের লেনদেনে কাগজপত্র তৈরি এবং রিপোর্টিংয়ের ঝামেলা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।