পাকিস্তান থেকে অর্থ আসছে অভিজিতের সিজেপিতে, বিস্ফোরক জিতেন্দ্র সিং!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে চলা আন্দোলনের পিছনে বিদেশী চক্রান্তের বিস্ফোরক অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আমেরিকা থেকে এবং সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রঙ্কা সরাসরি পাকিস্তান থেকে আর্থিক অনুদান পাচ্ছেন। এসআইআরকে হাতিয়ার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই বিদেশী তহবিল ব্যবহার করা হচ্ছে এবং এর পর্যাপ্ত প্রমাণ সরকারের হাতে রয়েছে বলে জানান তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী আরও অভিযোগ করেছেন যে, ভারত-বিরোধী বিভিন্ন সংগঠন, বিদেশী মদতপুষ্ট এনজিও এবং কিছু কর্পোরেট শক্তির প্রভাবেই এই সরকার-বিরোধী প্রচার চলছে। ভোটার তালিকার সংশোধনের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গ্রহণযোগ্যতাহীন বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, রাজনৈতিক জমি হারিয়ে একশ্রেণির লোক সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে, নির্বাচন ও অন্যান্য জনস্বার্থের ইস্যুতে বিরোধী দলগুলির দ্বিমুখী আচরণেরও কড়া সমালোচনা করেন এই কেন্দ্রীয় মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *