মাত্র তিন মাসে ২.২ লাখ মানুষের ভরসা, আয়ুষ্মান ভারতের অভাবনীয় সাফল্য!
বার্তা ডেস্কঃ
রাজ্যে নতুন সরকার গঠনের পর চালু হওয়া আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুফল পেতে শুরু করেছে বাংলার সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রকল্প চালুর মাত্র তিন মাসের মধ্যে রাজ্যের প্রায় ৪.২ কোটি মানুষ এর আওতায় এসেছেন এবং অন্তত ২.২ লাখ মানুষ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা লাভ করেছেন।
বিগত কয়েক মাসে রাজ্যের বাসিন্দাদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ৩৫৫ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, রাজ্যের বাইরের ৬ হাজারের বেশি উপভোক্তা বিভিন্ন নার্সিংহোম ও হাসপাতাল থেকে চিকিৎসা পেয়েছেন, যার পেছনে ২৩ কোটি টাকার বেশি খরচ হয়েছে। সাধারণ মানুষের চিকিৎসা খরচের আর্থিক বোঝা কমানো এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরকার কাজ করে চলেছে বলে মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন।