সরকারি কর্মীদের ছুটিতে কোপ, ৪০-এ নামল ছুটির সংখ্যা!

বার্তা ডেস্কঃ

রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় বড়সড় কাটছাঁট করতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবান্ন। মঙ্গলবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকারি কাজের গতি ও কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে সরকারি ছুটির সংখ্যা ৫০ দিন থাকলেও, নতুন অর্থবছরে তা ৪০ দিনে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিপূর্বে অর্থসচিব ৪৫ দিনের একটি তালিকা প্রস্তাব করলেও, তা আরও কমিয়ে বছরে সর্বোচ্চ ৪০ দিন ছুটি নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গে আগে তৃণমূল সরকারের আমলে বিভিন্ন মনীষীদের স্মরণে ও সামাজিক অনুষ্ঠানে একাধিক ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমান সরকার রাজ্যের সার্বিক বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করতে এই ছুটি কাটছাঁটের পদক্ষেপ নিচ্ছে। ছুটির পাশাপাশি রাজস্ব আদায় নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অতিরিক্ত কর না বসিয়েই বর্তমান সরকার প্রথম ছয় মাসেই আগের সরকারের গোটা বছরের তুলনায় প্রায় ৪,০০০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *